ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রাজধানীর মহাখালীতে চলন্ত বাসে আগুন

রাজধানীর মহাখালীর আমতলীতে চলন্ত এক যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে বৈশাখী পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। যাত্রীরা জানিয়েছেন, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে। আগুন লাগার পর বাসের যাত্রীরা হুড়োহুড়ি করে দ্রুত নেমে নিরাপদ স্থানে চলে যান। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


বাসের যাত্রী জানান, হঠাৎ বাইরে থেকে একজন এসে আগুন জ্বালিয়ে পালিয়ে যায়, যা বাসের পেছনের অংশে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে যাত্রীরা দ্রুত বাস থেকে নামেন। মুহূর্তের মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে এবং প্রায় ৩০ মিনিটের মধ্যে পুরো বাসটি ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত বাসটিতে আগুন জ্বলতে দেখা গেছে। প্রাথমিকভাবে এ বিষয়ে কেউ বিস্তারিত মন্তব্য করতে চাননি।


ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

ads
ads
ads

Our Facebook Page

↑